ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটি ৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ম্যারিকো ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৪ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৮১ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ১ কোটি ১৯ লাখ, এমটিবি ১ কোটি ৩৮ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ