ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে বিমা খাতের ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বিমা খাতের ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে বিমা খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৮০ পয়সা বা ৮.৩১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০৬ টাকা ৫০ পয়সা থেকে ১১৬ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা  ৪০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৪ টাকা ৮০ পয়সা বা ৮.২৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৬৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা  ৮০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ২০ পয়সা থেকে ৭১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৬ টাকা ১০ পয়সা বা ৫.৭১ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০৯ টাকা ২০ পয়সা থেকে ১১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৯০ পয়সা থেকে ১২০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ ও পিপলস ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ