ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৯২৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ৩২  কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৩০ কোটি ৯৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৭ কোটি ৬৮ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৭১ লাখ, রবি আজিয়াটা ১৩ কোটি ৫৬ লাখ, স্কয়ার ফার্মা ১৩ কোটি ২ লাখ, এনসিসি ব্যাংক ১১ কোটি ৮৯ লাখ ও বিডি থাই ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ