ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

মেঘনা পেটসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৯৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমেছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ৯.৩৭ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৯.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৭.৪৪ শতাংশ ও সাইফ পাওয়ারটেকের ৭.৩৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ