ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১২.৮ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১২.১ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১০.৮ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ১০.৭ শতাংশ, প্রকৌশল খাতে ১০.৩ শতাংশ, আর্থিক খাতে ৬ শতাংশ, খাদ্য খাতে ৬ শতাংশ, আইটি খাতে ৫.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৫.৩ শতাংশ, বিবিধ খাতে ৪.৩ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, সিরামিক খাতে ২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.১ শতাংশ, কাগজ খাতে ১.১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৭ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ