ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৮৭ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৮৭ কোটি ১৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিলের ৩৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ৩৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংকের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১৪ কোটি ৯৬ লাখ, গ্রামীণফোন ১৩ কোটি ৮৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১৩ কোটি ৮০ লাখ, এপেক্স স্পিনিং ১৩ কোটি ৫৭ লাখ, বিডি থাই ফুড ১২ কোটি ৭৩ লাখ, ড্যাফোডিল কম্পউটার্স ১০ কোটি ৫৫ লাখ ও জিকিউ বলপেন ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ