ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ‘জেড’ ক্যাটাগরির ৩ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’জেড’ ক্যাটাগরির দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, এসএস স্টিল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সাইফ পাওয়ারটেক

সপ্তাহের ব্যবধানে সাইফ পাওয়ারটেকের শেয়ার দর বেড়েছে ৩৯.৭১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে  ৬ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

এসএস স্টিল

সপ্তাহের ব্যবধানে এসএস স্টিলের শেয়ার দর বেড়েছে ২৭.৭৮  শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

ইসলামী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৫৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ২৯ টাকা  ১০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ