সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৬টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বেক্সিমকো লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪০.৭২ শতাংশ কমে ৪৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮০ টাকা ৩০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের ২৯.৭২ শতাংশ দর কমে সর্বশেষ ১৬৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩৮ টাকা ৯০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল ২০.৫১ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাহজালাল ইসলামী ব্যাংকের ১৭.০১ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১৩.৪২ শতাংশ, জিলবাংলা সুগার মিলসের ১১.০১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১০.৮৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১০.০৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৬ শতাংশ ও মেঘনা পেটের ৯.১০ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















