ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪২৯ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ১৪০ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৩ হাজার ৪২৯ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ  ৯০ হাজার ১০ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৫০ শতাংশ বা ৩ হাজার ৪২৯ কোটি ৯৩  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪০.৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার  ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭০.২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স  ৩৫.৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে টির এবং অপরবর্তিত রয়েছে ২২টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ