ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

সান লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ