ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯.৩ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১২.৯ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১০.৫ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯.৭ শতাংশ, ব্যাংক খাতে, খাদ্য খাতে ৬.২ শতাংশ, জীবন বীমা খাতে ৫.৬ শতাংশ, আইটি খাতে ৫.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৬ শতাংশ, বিবিধ খাতে ৩.৬ শতাংশ, আর্থিক খাতে ৩.৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ২.১ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ,ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ