ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৬:২২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৭০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটি ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিং ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রামীণফোন ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ১৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৮০ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ৩ কোটি ৭৮ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ১৯ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৫৬ লাখ,  এনসিসি ব্যাংক ৩ কোটি ৯৬ লাখ, শাশা ডেনিম ১ কোটি ২৪ লাখ, শ্যামপুর সুগার ১ কোটি ৭৮ লাখ ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ