আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৮ কোটি ৬১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করছে
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, দর কমেছে ১৮৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















