ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর থেকে টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৮৯টি বা ৪৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেনসড মিল্ক । এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.১৪ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৬.৬৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৬৬ শতাংশ, মেঘনা পেটের ৬.৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৩১ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















