ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান সামিট অ্যালায়েন্স পোর্টের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির আজ  ৪০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৮৫৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্স ২৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ২৪ কোটি ২৭ লাখ, এনসিসি ব্যাংক ২৩ কোটি ৪৪ লাখ, লাভেলো আইসক্রিম ১৮ কোটি ৭৫ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৭ কোটি ৫০ লাখ, প্রভাতি ইন্স্যুরেন্স ১৬ কোটি ৯৪ লাখ, জেনেক্স ইনফোসিস ১৬ কোটি ৬২ লাখ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ