ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

আজও লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির আজ ২৬ কোটি  ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনসিসি ব্যাংক ২৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং ২১ কোটি ৯৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১৭ কোটি ৯৪ লাখ, স্কয়ার ফার্মা ১৭ কোটি, সোনারগাঁও টেক্সটাইল ১৪ কোটি ৮৮ লাখ, নাভানা ফার্মা ১৩ কোটি ৮১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৩ কোটি ৮১ লাখ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ