ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

মূল্য সংশোধন পুঁজিবাজারে, কমেছে লেনদেন

ধারাবাহিক উত্থান শেষে সোমবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে ২৪৭ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সোমবার এক হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ২৪৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮৪ পয়েন্ট কমেছে। সিএসইতে ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ