ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭৭৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জেনেক্স ইনফোসিস ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স ২০ কোটি ৪৬ লাখ, জিকিউ বলপেন ২০ কোটি ৩০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৯ কোটি ১৯ লাখ, নাভানা ফার্মা ১৯ কোটি ১৩ লাখ, মীর আখতার ১৮ কোটি ২১ লাখ, লাভেলো আইসক্রিম ১৭ কোটি ৯৭ লাখ ও অগ্নি সিস্টেমস ১৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















