ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন

সূচকের বড় উত্থানে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭১ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৩০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ১২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ