ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

৯ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৯ কোম্পানির। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ক্রাউন সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।

জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টা ৫০ মিনিট পরযন্ত ডিএসইতে প্রিমিয়ার সিমেন্টের স্ক্রিনে ৪ লাখ ২০ হাজার ৩৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে রিলায়েন্স ইন্স্যুরেন্সর স্ক্রিনে ৪ লাখ ৩৫ হাজার ৫৯১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

এছাড়া ক্রাউন সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ