চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মে মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। মে মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মে মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেেইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে মার্চেন্ট সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- এমটিবি সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটজ, এবি সিকিউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
বিজনেস আই/



















