ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২১ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১১.৮১ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১১.৩৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৯.১৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৭.১২ শতাংশ, সাধারণ বীমা খাতে ৬.৩৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৬.২৩ শতাংশ, জীবন বীমা খাতে ৬.১৯ শতাংশ, বস্ত্র খাতে ৫.৬৭ শতাংশ, আর্থিক খাতে ৪.৮৪ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৫৮ শতাংশ, সিরামিক খাতে ৪.২৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৬৭ শতাংশ, ব্যাংক খাতে ৩.২৭ শতাংশ, ট্যানারি খাতে ৩.০৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৭৪ শতাংশ, ফার্মা খাতে ২.২১ শতাংশ, খাদ্য খাতে ১.২৬ শতাংশ, পাট খাতে ১.২৫ শতাংশ, কর্পোরেট বনড খাতে ১.০৪ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ