ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৩ কোটি ৪০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সোনারগাঁও টেক্সটাইলের ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংকের ১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেটের ৭ কোটি ৭২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৭ কোটি ৬১ লাখ, ফাইন ফুডসের ৭ কোটি ১৫ লাখ, এনসিসি ব্যাংকের ৬ কোটি ৭৮ লাখ, লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৭১ লাখ ও রেনাটার ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ