ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯টি বা ১২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.৭৬ শতাংশ কমে ১ টাকা ৫০ পয়সা  দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৭০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১১.৪৮ শতাংশ দর কমে সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ১২ টাকা ২০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের ২.৯০ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুডের ৯.৬৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৯৮ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৬.৬৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ