ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ১:১৫ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় জেড ক্যাটাগরির ৫ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইল, এমারেল্ড অয়েল, মেঘনা পেট, আনলিমা ইয়ার্ন ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।

রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৫৬.৫২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৭  টাকা  ২০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

এমারেল্ড অয়েল

সপ্তাহের ব্যবধানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে  ৪৬.৭৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ টাকা ৭৫ পয়সা ; যা গত সপ্তাহে ২৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

মেঘনা পেট

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.২৮  শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৬ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ৯০ টাকা  ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না।

আনলিমা ইয়ার্ন

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ২৯.৫৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ৩২ টাকা  দাঁড়িয়েছে।

লোকসানি কোম্পানি সাফকো স্পিনিং ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৭ কোটি ৮০ লাখ টাকা।

এছাড়া জেড ক্যাটাগরির অ্যারামিট সিমেন্টের ২৪.৭৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ