ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সস্তি, বাজার মূলধন ফিরেছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ২১০.৮৮ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ১৩ হাজার ১৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ  ৭৯ হাজার ৮১৯ কোটি ৪২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ হাজার ১৫৬ কোটি ৭৬  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার  ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১০.৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার  ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭২.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮  পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৮টির, কমেছে ৪৯টির এবং অপরবর্তিত রয়েছে ১১টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ