ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেঘনা পেট ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ১ কোটি ৫১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৫৯ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৬৯ লাখ, নাহি অ্যালুমিনয়াম কম্পোজিট ১ কোটি ৩ লাখ, ফনিক্স ইন্স্যুরেন্স ২ কোটি ৭ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















