ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১১৬টি বা ৩০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৮.৮৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.৪২ শতাংশ, লিবরা ইনফিউশন ৩.৭৩ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৬৫ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৩.৫৯ শতাংশ, জেনারেশন নেক্সট ৩.২২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.২২ শতাংশ ও অ্যাক্টিভ ফাইনের ২.৮৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















