পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের ২১ কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-মার্চ,২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ৪ কোম্পানির। অন্যদিকে আয় কমেছে ৩ কোম্পানির। আর লোকসান করেছে ৯ কোম্পানি।
কোম্পানিগুলোর জুলাই,২৫-মার্চ,২০২৬ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে আয় বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় রয়েছে- এপেক্স ফুড, বীচ হ্যাচারি, ফাইন ফুডস ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এপেক্স ফুড
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) এপেক্স ফুডসের শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৫২ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ৯৩ পয়সা বা ২৬ শতাংশ।

বীচ হ্যাচারি
বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯২ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ২ দশমিক ৬৬ পয়সা বা ১৩৮ শতাংশ।
ফাইন ফুড
আলোচ্য সময়ে ফাইন ফুডের শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ দশমিক ১২পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ৩ টাকা ৬৬ পয়সা বা দশমিক ৮৮ শতাংশ।
লাভেলো আইসক্রিম
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ দশমিক ৫৯ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ১ টাকা ৪৭ পয়সা বা ৯২ শতাংশ।
বিজনেস আই/


















