পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমেছে। মার্চ মাসের তুলানায় এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫.১০ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, টেকনো ড্রাগসের মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৯৯ লাখ টাকা। মার্চ মাসে টেকনো ড্রাগসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৩৬ শতাংশ। এপ্রিল মাসে কমে হয় ৬.২৬ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ৫.১০ শতাংশ কমেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬২.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১.০৩ শতাংশ শেয়ার আছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৪ মে সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।
বিজনেস আই/



















