ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

বিবিএসের ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি  বিবিএস ক্যাবলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমেছে। মার্চ মাসের তুলানায় এপ্রিল মাসে কোম্পানি দুইটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী  কমেছে যথাক্রমে- ১.১৭ শতাংশ ও ২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএস ক্যাবলস

বিবিএস ক্যাবলসের মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৭৬৭টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা। মার্চ মাসে বিবিএস ক্যাবলসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.১০ শতাংশ। এপ্রিল মাসে কমে হয় ২২.৯৩ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ১.১৭ শতাংশ কমেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬.৮৭ শতাংশ শেয়ার আছে।

বিবিএস

বিবিএসের মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৭৩২টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৯৩ লাখ টাকা। মার্চ মাসে বিবিএসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৫২ শতাংশ। এপ্রিল মাসে কমে হয় ২৩.৩৯ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ২ শতাংশ কমেছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬.৫৫ শতাংশ শেয়ার আছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ