ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ১৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ২৪ লাখ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৭১ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৩৪ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ৬ কোটি ২২ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৫৮ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ