ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার হোসেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

মীর আখতার হোসেন

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৩৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ২০ পয়সা থেকে ৪৫ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা  ৯০ পয়সা থেকে ৪৫ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৩০ পয়সা থেকে ৪৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৭ টাকা থেকে ৫৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৫ টাকা বা ৬.১৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা  ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮২ টাকা থেকে ৮৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা থেকে ৮৯ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া কেডিএস এক্সেসরিজের ৫.৫৬ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ