ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ১:৫০ অপরাহ্ন

তেজগাঁওয়ে বেতন-বোনাস দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২০ মে) সকালে পোশাক শ্রমিকদের আন্দোলনের ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আগুনের ধোয়ায় অসুস্থ ৪ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আগুনের ধোয়ায় অসুস্থ ৪
তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন কর্মচারী রাস্তার একপাশ বন্ধ করে অবস্থান নেন। শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ