ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৩ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৯০ লাখ, ডমিনেজ স্টিলের ১ কোটি ৭৩ লাখ, ফাইন ফুডসের ৩ কোটি ২৮ লাখ, এনসিসি ব্যাংকের ৩ কোটি ২০ লাখ,নর্দার্ণ ইন্স্যুরেন্সের ২ কোটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭ লাখ ও ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ