ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

ঢাকা ব্যাংকসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৩৮টি বা ৩৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ঢাকা ব্যাংক পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফ্যাস ফিন্যান্সের ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.২৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬.২৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৫.৪১ শতাংশ,মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫.০৪ শতাংশ, এস.এস স্টিলের ৪.১৬ শতাংশ ও ফার কেমিক্যালের ৪.১০ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ