ভারতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানি তেলার দাম বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে।
আজ চীন যাচ্ছেন পুতিনআজ চীন যাচ্ছেন পুতিন
এর আগে গত শুক্রবার (১৫ মে) প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল। ফলে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ রুপি থেকে বেড়ে হয়েছিল ৯৭.৭৭ রুপি এবং ডিজেলের দাম ৮৭.৬৭ রুপি থেকে বেড়ে দাঁড়ায় ৯০.৬৭ রুপি।
মঙ্গলবারের নতুন বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম আরও ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ রুপি (প্রতি লিটার)। একইভাবে প্রতি লিটার ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১.৫৮ রুপি।
দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম বেড়েছে। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৫৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৮ রুপি, কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯.৭০ রুপি এবং। ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.০৭ রুপি। আর চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৪৯ রুপি এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬.১১ রুপি (প্রতি লিটার।
পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।



















