ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৫৫টি বা ৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২৫ টাকা ৭০ পয়সা বা ৬.৪৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭১ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ৫.৮৮ শতাংশ, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ৫.৮৮ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৫.৫৫ শতাংশ,মাইডাস ফাইন্যান্স ৫.৫৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৪.৪৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ০.২ শতাংশ ও ন্যাশনাল ফিড মিল ৪.১৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















