ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৯৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৫ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ন্যাশনাল পলিমার
কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৬.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ১০ পয়সা থেকে ৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ২ পয়সা বা ৪.৩৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ১০ থেকে ২৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সোনারগাঁও টেক্সটাইল ৩.৪৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকস ৩.১২ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্স ২.৬৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















