ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

মেঘনা ইন্স্যুরেন্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির আজ ২৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৮৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ ১৬ কোটি ৪১ লাখ, আারডি ফুড ১৪ কোটি ৭২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৩ কোটি ২০ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১২ কোটি ৬২ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ১১ কোটি ৯০ লাখ, এনসিসি ব্যাংক ১১ কোটি ৬০ লাখ ও শাইনপুকুর সিরামিকস ১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ