ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৭ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১.৯৫ শতাংশ দর কমেছে। সিমেন্ট খাতে ১.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৪৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাদ্য খাতে দশমিক ৯৮ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪৫ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ২ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ১১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ