ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৮৬টি বা ৪৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস ৯ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮.১০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ,পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ ও এল.আর গ্লোবাল মিউচ্যূয়াল ফান্ড ওয়ানের ৫.৭১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















