আজ (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস । প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে উদযাপন করে। মূলত আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যেই দিনটিকে উদযাপন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে ন্যাব। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সারাদেশের সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্বে ১৯৬৫ সাল থেকে পালিত হয়ে এলেও বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করছে।
দিবসটিকে ঘিরে এবারও বাংলাদেশে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।



















