ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

মুন্নু সিরামিকস সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মুন্নু সিরামিকস । কোম্পানিটির আজ ৩৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৩৯১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিডি থাইফুড ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৯৫ লাখ, এপেক্স ফুটওয়্যারের ১২ কোটি ৫১ লাখ, স্যালভো কেমিক্যালের ১০ কোটি ৩১ লাখ, আমান ফিডের ১০ কোটি ১২ লাখ, আরডি ফুডের ৯ কোটি ৫৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি ৪২ লাখ ও মুন্নু ফেব্রিক্সের ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ