গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন।
শনিবার (৯ মে) মধ্যরাতে গরু চুরির সময় চোর চক্রের তিনজনকে আটক করে এলাকাবাসী। এসময় গণপিটুনিতে তিনজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া এলাকাবাসী গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করেন।


















