ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

বিমা খাতের ৮ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বীমা খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে বীমা খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৭০ পয়সা থেকে ২৯ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোনার বাংলা ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ২০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৩০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা থেকে ৩৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা থেকে ৩৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সেনা ইন্স্যুরেন্সের ৬.৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৬ শতাংশ, শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ