ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

ডমিনেজ স্টিলসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির আজ ৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ১৪১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিকস। কোম্পানিটির ৩১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিম ১৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৬ কোটি ৬১ লাখ, স্যালভো কেমিক্যাল ১৫ কোটি ২০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি ১৫ লাখ, এপেক্স স্পিনিং ১৪ কোটি ৯৭ লাখ, টেকনো ড্রাগ ১৪ কোটি ৯৩ লাখ, মীর আখতার হোসেন ১৪ কোটি ৪৮ লাখ ও ইস্টার্ণ ব্যাংক ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ