ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

গ্রীণ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গতকাল ৬ মে অনুষ্ঠিত ৫৮৪তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপন-ভিত্তিক ফ্লোটিং রেটের। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের বেজেল-৩ নীতিমালার আওতায় টিয়ার-২ রেগুলেটরি মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন উদ্যোগে অর্থায়নেও এ তহবিল কাজে লাগানো হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ