ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

সোনালী সিকিউরিটিজের ট্রেক লাইসেন্স বাতিল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা,২০২০ এর বিধি পরিপালনে ব্যর্থতার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর পরিচালনা পর্ষদ ‘সোনালী সিকিউরিটিজ লিমিটেড’ এর নামে প্রদত্ত ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) নং ২৬১ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোনালী সিকিউরিটিজের সকল বিনিয়োগকারী ও গ্রাহকগণকে উক্ত কোম্পানিতে তাদের নিজ নিজ হিসাব পরীক্ষা নিরীক্ষা করে দেনা-পাওনা নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেছে ডিএসই।

উল্লেখ্য, দেনা-পাওনা নিষ্পত্তির বিষয়ে যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কাগজপত্র সহ  নিচের ঠিকানায় আগামী ২১ মে,র মধ্যে দাখিল করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: চীফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত), ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার,লেভেল-৩, প্রট নং-৪৬, রোড রং ২১, নিকুঞ্জ-২, ঢাকা ১২২৯।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ