ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

সিলকো ফার্মার উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালসের একজন উদ্যোক্তা ড. মো. আফজাল মিয়ার মৃত্যুর পর তার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানানে‍া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ড. মো. আফজাল মিয়া গত ২ আগস্ট ২০২৫ তারিখে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার নামে কোম্পানির মোট ১ লাখ ১০ হাজার শেয়ার ছিল।

উল্লেখিত শেয়ারসমূহ তার মনোনীত ব্যক্তি এবং পুত্র মো. আশফাক হোসেন সুহাগের বিও অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এই হস্তান্তর প্রক্রিয়া মনোনয়ন অনুযায়ী সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ